আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মধুখালীতে ১০০ বছর পর শ্মশানের জায়গা ফিরে পেল

আরো খবর

মানিক শিকদার 
শ্মশান হল মৃতদেহ অন্ত্যেষ্টিস্থল। এখানে মৃতদেহ এনে চিতায় দাহ করা হয়। সাধারণত গ্রাম বা শহরের উপকণ্ঠে কোনও নদী বা জলাশয়ের তীরে শ্মশান গড়ে ওঠে। অধিকাংশ শ্মশানই নদীর ঘাটের কাছে অবস্থিত বলে একে শ্মশানঘাটও বলা হয়।কিন্তু ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী  ইউনিয়নের জগন্নাথদী   মৌজায়  ৫৮ শতাংশ  নদীর তীরে সার্বজনীন শ্মশানে জায়গা থাকলেও এতদিন শ্মশান কমিটির দখলে  ছিল না কিন্তু  প্রায় ১০০ বছর পরে ফিরে পেল  শ্মশানের জায়গা। গত কাল  বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় শ্মশান কমিটির সভাপতি সমীর ডাক্তারের নেতৃত্বে  বালিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের বড়বাবু আব্দুল হালিম, সার্ভেয়ার সনজিৎ মজুমদার উপস্থিত ছিলেনএ সময় উপস্থিত ছিলেন গাজনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু সদানন্দ মজুমদার।মেগচামী   ইউনিয়ন   পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাবির উদ্দিন শেখ,ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক প্রভাষ চন্দ্র সরকার ইউনিয়ন যুবলীগের সভাপতি রঞ্জন বিশ্বাস।শ্মশান কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত  বক্সীসহ-সভাপতি অখিল   সূত্রধর, ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি সুকান্ত সরকারসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন জায়গা বুঝে পাওয়া সময়।শ্মশান কমিটির সভাপতি সমীর ডাক্তার সাংবাদিকদের  বলেন দীর্ঘদিন পর আমরা শ্মশানের জায়গা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ছি এবং সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য আপনাদের সহযোগিতায় আমরা আজ এই শ্মশানে জায়গা  ফিরে পেয়েছি ।
আলোকিত প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -