মোঃ মহিদ
তামাক পন্য নিষিদ্ধের জন্য প্রধানমন্ত্রীকে বিশিষ্ট নাগরিকদের চিঠি এবং বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধ চেয়ে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি প্রদানের প্রতিবাদে মানিকগঞ্জে বিড়ি শ্রমিকদের মানববন্ধন। বৃহস্পতিবার মানিকগঞ্জ প্রেসক্লাবের সামেন এই মানববন্ধন করেন জেলা বিড়ি শ্রমিক এবং কর্মচারী ঐক্য পরিষদ।এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ বিড়ি শিল্পের কর্মকর্তা সুজন মাহমুদ, মানিকগঞ্জ জেলা বিড়ি শ্রমিক এবং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আরিফ, সহ সভাপতি আশরাফুল,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।মানববন্ধনে বক্তারা বলেন,বিড়ি শিল্পতে কোন প্রকার শুল্ক না বাড়ানো এবং লাখ লাখ শ্রমিকদের জীবন জীবিকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এ শিল্পকে বাচিয়ে রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।মানিকগঞ্জ বিড়ি শিল্পের কর্মকর্তা সুজন মাহমুদ জানান,দেশের বিড়ি শিল্প আজ গভীর সংকটে এবং বিদেশী সিগারেট কোম্পানীর গভীর চক্রান্তের শিকার, ৭১ পরবর্তী বিড়ি শিল্পকে জাতির জনক বঙ্গবন্ধু কুটির শিল্প হিসাবে ঘোষনা দেয়, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এ শিল্প কে বাচিয়ে রাখতে ট্যাক্স কম বসানোর উপর মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখেন, অথচ আমাদের দেশের ভিতরই একশ্রেনীর লোক বিদেশী সিগারেট কোম্পানীর যোগসাজসে সিগারেটের উপর ট্যাক্স না বাড়িয়ে বিড়ি শিল্পের উপর ট্যাক্স বাড়িয়ে এ শিল্পকে ধংসের পায়তারা করছে, অথচ ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকর একথা শুধু বিড়ির বেলায় প্রযোজ্য সিগারেটের বেলায় হয়না, অথচ বিড়ি এবং সিগারেট উভয়ে সমান ক্ষতিকর,ধুমপান বন্ধ করলে উভয়কে করুক, তা না করে শুধু বিড়িকে নিরুৎসাহিত করে সিগারেটকে উৎসাহিত করা হচ্ছে,আর এই নীল নকসা বাস্তবায়নে সহযোগীতা করছে বাংলাদেশিয় একশ্রেনির, বুদ্ধিজীবী এবং আমলারা, আসেন আমরা এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হই, বিড়ি শিল্পের সাথে জড়িতের পাশে দাড়াই, লাখ লাখ শ্রমিক দের জীবন জীবিকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এ শিল্পকে বাচিয়ে রাখতে দেশনেত্রী জননেত্রী, মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
আলোকিত প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -

