আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জাজিরায় জাল দলিল লেখকদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

আরো খবর

জেলা প্রতিনিধি ,শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরা উপজেলার টিএনটি মোড়ে জাল দলিল লেখকদের বিরুদ্ধে  সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তকভুগী একজন এবং এলাকার সাধারণ জনগণ। দলিল লেখকদের সনদ বাতিলের দাবী।২ ফেব্রুয়ারি বুধবার জাজিরা উপজেলার প্রাণকেন্দ্র টিএনটি মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ভুক্তভুগী নেপাল ভক্ত জানান, ‘আমরা ৪ ভাই। বড় ভাই আজ প্রায় ৪০ বছর ভারতে থাকেন। তাই তিন ভাই মিলে জমি সমবন্টন করে ভোগ দখল করে আসছিলাম। কিন্তু দলিল লেখক জাহাঙ্গীর চৌকিদার, মিঠু ফকির  এবং তাদের সহযোগী দানেশ খাঁ মিলে আমার দুই ভাইকে প্রলোভন দেখিয়ে জাল দলিল তৈরি করে আমাদের সমবন্টনের ভোগদখলের জমি নিয়ে যায় সেজো ভাই স্বপন ভক্তের নামে। এ ব্যাপারে আমি কোর্টে মামলা দায়ের করলে তদন্তভার পরে সিআইডির উপর। দীর্ঘ অনুসন্ধানে সিআইডি আসামীদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ করে। উক্ত মামলায় তারা এখন কারাগারে রয়েছেন। এখন মামলা তুলে নিতে তার সহচরেরা আমাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলেছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’ নেপাল ভক্ত আরো বলেন, ‘এই জাল দলিল লেখকদের কারণেই এখন এলাকায় অনেক ঘরেই ভাইয়ে ভাইয়ে শত্রু। আমি তাদের সঠিক বিচার কামনা করছি এবং তাদের সনদ বাতিলের দাবী জানাচ্ছি।’স্থানীয় বাসিন্দা কালাম ফকির বলেন, ‘আমরা এলাকার সাধারণ মানুষ আজ একত্রিত হয়েছি। এই মিথ্যা ভুয়া দলিল তৈরি করে আসামীরা যে অন্যায় করেছে, এই ধরণের অন্যায় যেন ভবিষ্যতে কেউ না করতে পারে তাই আসামীদের সর্বোচ্চ শাস্তি চাই।’এলাকা ঘুরে  এবংজনসাধারণের সাথে কথা বলে জানা যায় আরো কিছু তথ্য। দক্ষিণ বাইকশা গ্রামের মিয়া চাঁন বেপারী বলেনজাহাঙ্গীর চৌকিদার অনেক অবৈধ টাকা কামিয়েছেন। জাল দলিল করার পাশাপাশি ইয়াবা ফেন্সিডিলের ব্যবসাও করেন তিনি। এ কারণে র‍্যাবের হাতেও আটক হয়েছিল জাহাঙ্গীর চৌকিদার। অন্যদিকে, মিঠু ফকির মিথ্যা ভুয়া দলিল তৈরি করে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন। ঢাকার কামরাঙ্গীচরের খলিফা ঘাটে প্রায় ২ কোটি ২০ লাখ টাকা খরচ করে ৭ তলা বিল্ডিং করেছে। এছাড়াও এলাকায় তার রয়েছে ৩০টি প্লট। এতো  সম্পদের উৎস কি?’নেপাল ভক্তসহ এলাকার সাধারণ মানুষ জাহাঙ্গীর চৌকিদার এবং মিঠু ফকিরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধ্যান দাবী করেন।
আলোকিত প্রতিদিন/ ২ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -