আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় কৈডাঙ্গা ব্রীজের নীচে  বস্তাবন্দি মানুষের  কঙ্কাল উদ্ধার 

আরো খবর

 মোঃ নুরুজ্জামান সবুজ 
পাবনার ভাঙ্গুড়া উপজেলায়  গুমানি নদীতে কৈডাঙ্গা রেল ব্রীজের নীচ এলাকায় মৎস্যজীবীদের জালি কাঠা ঘের তুলতে গিয়ে অজ্ঞাত মৃত ব্যক্তিদেহের বস্তাবন্দী কঙ্কাল পাওয়া যায়। ঘটনার সূত্রে এলাকাবাসী   এবং পুলিশ জানায়,  ২ ফেব্রুয়ারি  দুপুর ১২ টার দিকে কৈডাঙ্গা নদীপাড়ার মৎস্যজীবী শিপন এবং  রিফাত গং মিলে গুমানি নদীর কৈডাঙ্গা রেলব্রিজের পাদদেশে তাদের পূর্বের ঘিরে রাখা জালি কাঠার ঘের তুলে মাছ ধরা শুরু করে। এক পর্যায়ে ডালপালা পরিষ্কার করতে গিয়ে নদীর তলদেশ থেকে বস্তাটি তাদের জালে প্যাচিয়ে ওঠে। বস্তাটির মুখ খুলতেই বেরিয়ে আসে একজন পূর্ণাঙ্গ মানুষের দেহের কঙ্কাল সমুহ। সঙ্গে সঙ্গে কঙ্কাল প্রাপ্তির সংবাদটি স্থানীয় থানা পুলিশের দৃষ্টিগোচর হয়। সংবাদ পেয়ে পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. সজীব শাহরীন, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান সঙ্গীয় ফোর্সসহ ভাঙ্গুড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. গোলাম ফারুক টুকুন, ইউপি সদস্য মো. সাগর  হোসেন , সাংবাদিক, সাধারণ জনগন ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ছূরুথহাল রিপোর্ট, লিঙ্গ, বয়স নির্ধারণে ডিএনএ পরীক্ষার জন্য কঙ্কালগুলো মর্গে প্রেরণ করেছে। ভাঙ্গুড়া থানায় এ ব্যাপারে সাধারণ মামলা দায়ের (জিডি) হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -