একেএম ফারুক হোসাইন
নোয়াখালী জেলার উপকূলীয় বন বিভাগের উদ্যেগে সুবর্ণচর উপজেলায় আজ খাসের হাট এবং চেয়ারম্যান ঘাট এলাকায় বিলুপ্ত প্রজাতির হাঙ্গর এবং শাপলা পাতা মাছ সংরক্ষণে সচেতনতামূলক পথসভা ও অভিযান পরিচালিত হয়েছে। জনসচেতনতামূলক পথসভায় উপস্থিত ছিলেন জেলার বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন এবং হাবিবিয়া রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান।এসময় উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন জানান,বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন ২০১২ তফসিল -২এ একটি গণ ও তেইশটি প্রজাতিরহাঙ্গর এবং শাপলা পাতা মাছ সংরক্ষিত আছে।এগুলো ধরা বিক্রয় বিপণন নিষিদ্ধ। তিনি আরো জানান,মৎস্যজীবী,মৎস্য ব্যবসায়ী এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা তৈরি করা গেলে সামদ্রিক পরিবেশ নিরাপদ করার পাশাপাশি খাদ্য সুরক্ষা নিশ্চিত এবং ভবিষ্যতে টেঁকসই সংরক্ষণ ব্যবস্হাপনার দিকে এগিয়ে যাওয়া সম্ভব। উল্লেখ্য বিশ্বে বর্তমানে ১১৬ প্রজাতির হাঙ্গর এবং রে মাছের অর্ধেকেরও বেশি প্রজাতি হুমকির মুখে।
আলোকিত প্রতিদিন/ ২ ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -

