আজ , ।   

কুড়িগ্রামে বাড়ছে করোনা সংক্রমণের হার

আরো খবর

প্রতিনিধি ,কুড়িগ্রাম

কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই বললেই চলে। এদিকে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৬২ জনের নমুনা সংগ্রহ করে ২৬ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। এছাড়াও হোম আইসোলেশনে রয়েছে ১২৭ জন। গত এক সপ্তাহে করোনা পজেটিভের সংখ্যা ৯৭ জন। এরমধ্যে সদর উপজেলার ৯৭ জন। শনাক্তের হার ৫৪ দশমিক ৮ ভাগ। সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর-এ-মুর্শেদ এ তথ্য নিশ্চিত করে জানান, সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে পরামর্শ দেয়া হচ্ছে।

আলোকিত প্রতিদিন/ ২ ফেব্রুয়ারি ২০২২/মওম

- Advertisement -
- Advertisement -