আজ , ।   

আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার- ১

আরো খবর

মোহাম্মদ জুবাইর ,চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দোভাষী বাজারের একটি সিএনজি গ্যারেজের ভিতর মাদকদ্রব্য ক্রয় কালে প্রায় দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার  ১ জন।র‌্যাব-৭, চট্টগ্রাম ০১ কোটি ৪৬ লক্ষ টাকা মূল্যের ৪৮,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দোভাষী বাজারের একটি সিএনজি গ্যারেজের ভিতর মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোহাম্মদ সৈয়দ (৬১), চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ৪৮,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম এর বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ কোটি ৪৬ লক্ষ টাকা।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৩০ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -