আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭৫০ পিস ইয়াবাসহ আটক-১

আরো খবর

মোঃ মহিদ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭৫০ পিস ইয়াবাসহ জুনায়েদ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।২৮ জানুয়ারি শুক্রবার সোয়া ১ টার দিকে বাসস্ট্যান্ডের সাদ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক ওই মাদক ব্যবসায়ি চট্টগ্রামের কর্ণফুলি থানার শিকলবাহা গ্রামের নুর ছাফার ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুনায়েদের প্যান্টের পকেট থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য দুই লাখ পচিশ হাজার টাকা। তার বিরুদ্ধে চট্টগ্রামে আরো দুটি মামলা বিচারাধীন রয়েছে। সে চট্টগ্রাম থেকে মানিকগঞ্জে ইয়াবা বিক্রির করতে এসেছিল। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/ ২৮ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -