আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

দারুসালাম থানা বিএনপির উদ্যোগে দুস্তদের শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান

আরো খবর

মাজেদুল ইসলাম সবুজ

আজ ২৭ জানুয়ারী ২০২২ বৃহস্পতিবার দুপুর ১-০০ টায় মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আধুনিক বাংলাদেশের স্থপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্টপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী এবং শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান  মৃত্যুবার্ষীকী উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগর উওর বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি অংশ হিসেবে দারুসসালাম থানা বিএনপির উদ্যোগ দুস্তদের মাঝে শীতবস্ত্র  এবং নগদ অর্থ সহায়তা কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উওর বিএনপির আহবায়ক  বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য,  ডাকসুর সাবেক ভিপি  এবং সাবেক মন্ত্রী   উল্লাহ আমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উওর বিএনপির সদস্য সচিব  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস এ খালেকের পুত্র ও ঢাকা ১৪ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় এমপি প্রার্থী দারুসসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজুর সার্বিক তও্বাবধানে এই কর্মসূচি পালিত হয় । কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্মআহবায়ক আনোয়ারুজ্জাম আনোয়ার, মোস্তফা জামান, দল ঢাকা মহানগর উওরের সাধারণ সম্পাদক গাজী রেজাওয়ানুল হক রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক, ঢাকা মহানগর উওর বিএনপির সদস্য আহসান উল্লা চৌধুরী, হুমায়ুন কবির রোশন, হাজী মোহাম্মদ ইউসুফ, মাসুদ কমিশনার, দারুসালাম থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ।মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার দুলু,রূপনগর থানা বিএনপির এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবন্দ।শীতবস্ত্র বিতরণের পুর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মা মাগফিরাত, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ দেশনায়ক তারেক রহমানের এর দীর্ঘ সুস্থ জীবন, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনাসহ সাবেক সংসদ সদস্য এস এ খালেক এর জন্য দোয়া করা হয়।

আলোকিত প্রতিদিন/ ২৭ জানুয়ারি২০২২/মওম

- Advertisement -
- Advertisement -