আজ , ।   

মেয়র লিটন ও যুবলীগ নেতা রনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আরো খবর

জামি রহমান রাজশাহী 

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এমখায়রুজ্জামান লিটন এবং রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি’র সুস্থতা  কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ২৪ জানুয়ারি সোমবার বিকেলে বাদ আসর নগরীর সাগরপাড়ার মোড়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম খোকন এই দোয়া মাহফিলের আয়োজন করেন।দোয়া মাহফিলে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনির রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়। এছাড়াও করোনাভাইরাস থেকে বাঁচতে দেশবাসীর জন্য দোয়া করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, রবিউল ইসলাম রুবেল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল হুদা, সহ-সম্পাদক মো. শরিফুল ইসলাম, সদস্য তৌফিক শাহ, সদস্য সারোয়ার জাম্মান নবাব প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ২৫ জানুয়ারি২০২২/মওম

- Advertisement -
- Advertisement -