আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ৩৯ জন করোনা আক্রান্ত 

আরো খবর

মোঃ মহিদ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১০৯ টি নমুনায় ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩৬ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।২৪ জানুয়ারি সোমবার সকাল ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডা. কনক মাশরাফি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের করোনা পরীক্ষার প্রাপ্ত  ফলে ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।  এর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৩ জন, সিংগাইর উপজেলায় ৭ জন, হরিরামপুর উপজেলায় ৪ জন, শিবালয় উপজেলায় ৩ জন, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় ১ জন করে রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৪৮৪ জন। এর মধ্যে ৮ হাজার একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত জেলায় ১২৬ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ থাকায় ১২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।
আলোকিত প্রতিদিন/ ২৪ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -