আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

করোনায় আক্রান্ত ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা

আরো খবর

মোঃ মহিদ
মানিকগঞ্জের ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান  করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ঘিওর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা পরীক্ষা করালে পজেটিভ  আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ঘিওর  উপজেলায় করোনার টিকা গ্রহণের জন্য  র‍্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৬ জনের মধ্যে  ৪ জন পজেটিভ। ইউএনও মোঃ হামিদুর রহমান  বলেন, গত কয়েক দিন যাবত অসুস্থ বোধ করেন তিনি এবং তাঁর শরীরে কোভিডের উপসর্গ দেখা যায়। শনিবার তিনি ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরীক্ষার পর  তাঁর করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাঁর জ্বর এবং মাথাব্যথা আছে। জ্বর থেকে করোনার উপসর্গ দেখা দেয়।
আলোকিত প্রতিদিন/ ২২ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -