আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উৎযাপন

আরো খবর

লুৎফর রহমান উজ্জল
সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১৩ই জানুয়ারি থেকে সকল ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ২১ শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু তারপরও উপজেলা প্রশাসনের আয়োজনে বাসাইল ডিগ্রি কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয় ।   বিজ্ঞান উপকরণ নিয়ে উপস্থিত হয় বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া বিক্রেতারা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে।উপজেলা নির্বাহি অফিসার নাহিদা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নূরেন, পৌর মেয়র রহিম  আহমেদসহ বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন- বিজ্ঞান মেলা কোন ক্লাস না। একদিনের জন্য সীমিত পরিসরে ছোট একটি অনুষ্ঠান ।সরকারি অনুষ্ঠান বন্ধ এটাতো কোথাও বলা নাই  পরিপত্রে লেখা আছে ১০০ জন মাস্ক পরে অনুষ্ঠানে আসতে পারবে। এই অনুষ্ঠানের সাথে স্কুল-কলেজ বন্ধ রাখার কোনো মিল নাই। এই অনুষ্ঠানটি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে।
আলোকিত প্রতিদিন/ ২২ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -