মাইনুল হাছান মজনু
বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের পাইকরতলী গ্রামে মারপিটের ঘটনায় মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। গত সোমবার সকাল ১১টার দিকে জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানিয়েছেন, পাইকরতলী গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত মানাস নদীর ধারে ৩০ শতাংশের এক খন্ড জমিতে মিজানুর, খুকি, বেগুনি এবং মোহাম্মদ আলী গোল আলু তুলতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকেরা লাঠি-শোঠা এবং ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয়। এতে ঘনটাস্থলেই ধারালো অস্ত্র এবং লাঠি-শোঠার আঘাতে মিজানুর রহমান (৩২), খুকি বেওয়া (৬৫), বেগুনী (৫৫) ও মোহাম্মদ আলী (৫২) গুরুত্বর আহত হন। তাদেরকে প্রথমে সারিয়াকান্দি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মাদী হাসপাতালে ভর্তি করা হয়। জমির মালিক সাইফুল ইসলাম মহরী জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।
আলোকিত প্রতিদিন/ ১৮ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -

