আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার -৪

আরো খবর

মোঃ মহিদ
মানিকগঞ্জের সাটুরিয়া এবং সিংগাইর উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম।গ্রেফতারকৃতরা হলেন- পান্নু মোল্লা (৪৮), মোঃ সেলিম মিয়া ওরুফে সিলন (৩২), মোঃ জুয়েল রানা (৩৬) ও নিতাই কুমার সাহা (২৯)।মো: নজরুল ইসলাম জানান, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় রবিবার পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আধা কেজি গাঁজা এবং ২৫পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।এসআই শংকর চন্দ্র সরকারের নেতৃত্বে সিংগাইরের কানাইনগর গ্রাম থেকে আধা কেজি গাজাসহ পান্নু মোল্লা ও গাঁজা বিক্রয়ে সহযোগী মো: সেলিম মিয়া ওরুফে সিলনকে গ্রেফতার করা হয়। অপরদিকে, এসআই মো: আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সাটুরিয়া থানার ভান্ডারী পাড়া থেকে ২৫ পিস ইয়াবাসহ জুয়েল রানা এবং তার সহযোগী নিতাই কুমার সাহাকে গ্রেফতার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৭ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -