আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ৬০২ বোতল ফেন্সিডিলসহ আটক- ২

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে ৬০২ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ  ভূয়া দুই সাংবাদিককে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। ১৭ জানুয়ারি সোমবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার সহবতপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। আটকৃকতরা হলো- যশোর জেলার বেনাপোল থানার ভরেরবেড় এলাকার মো: বাবুল হোসেনের ছেলে মো: সোহেল রানা (২৮) ও একই জেলার দূর্গাপুর এলাকার মৃত মমতাজ আলীর ছেলে মো: রিয়াজুল ইসলাম (৪৪)। এসময় তাদের কাছে থাকা ৬০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ ২ হাজার টাকা। এছাড়াও দুটি প্রাইভেটকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৭ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -