আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদপুরের গোয়ালচামট  হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

আরো খবর

প্রতিনিধি,ফরিদপুর:

র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর জেলার কোতয়ালী থানার গোয়ালচামট গ্রামস্থ ০১ নং সড়ক সংলগ্ন হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১  জনকে আটক করে। অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে (শনিবার, ১৫ জানুয়ারী) রাত ০১.০৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট গ্রামস্থ ০১ নং সড়ক সংলগ্ন জনৈক ওহিদুজ্জামানের বাড়ীর সামনে হতে মোঃ সরণ শেখ(২২), পিতা-মোঃ শামসুল শেখ, সাং-গোয়ালচামট মোল্লাবাড়ী সড়ক, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করেন। এ সময় তার হেফাজত থাকা ৫০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ০২টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।  পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ আসামী মোঃ সরণ শেখ(২২) কে  ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি২০২২/ আর এম
- Advertisement -
- Advertisement -