আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শিবালয়ে পুলিশের মোটরসাইকেল মহড়া

আরো খবর

প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ):

শিবালয় উপজেলার ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু পরিবেশ ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে শিবালয় থানা পুলিশ মোটরসাইকেল মহড়া দিয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ কবিরের নেতৃত্বে থানার অফিসার ফোর্সসহ মোটরসাইকেলযোগে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে সাইরেন বাজিয়ে মহড়া দেয়।
শিবালয় থানা ওসি ফিরোজ করিব জানান, আগামী ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ৩১জানুয়ারী উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরিবেশ সুষ্টু ও সুন্দর রাখার জন্য পুলিশী টহল জোড়দার করা হয়েছে। এরিই অংশ হিসেবে পুলিশ এ মহড়া দিচ্ছে। উপজেলার ৭টি ইউনিয়েনে চেয়ারম্যান পদে ৩৩, সাধারণ মেম্বার পদে ২৪২ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৮৮ জনসহ মোট ৩৬০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় নেমেছে।

আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি২০২২/ আর এম

- Advertisement -
- Advertisement -