প্রতিনিধি,ভাঙ্গুড়া পাবনা
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন শাখা গঠনের লক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এবং বিশিষ্ট শিল্পপতি রাজিউল হাসান বাবু।উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন। সমাবেশ বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন রাজু, যুগ্ম আহবায়ক এবং সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, জাকির হোসেন, নুরুল ইসলাম বরাত, আবু হেনা মোস্তফা কামাল রেজা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন এবং যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান।
আলোকিত প্রতিদিন/ ১৫ জানুয়ারি২০২২/মওম
- Advertisement -

