আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বুস্টার ডোজে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

আরো খবর

ডেস্ক আলোকিত প্রতিদিনঃ

করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ হিসেবে এখন থেকে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১২ জানুয়ারি বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক  এবং  লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) অধ্যাপক ডা. শামসুল হকের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। কোভিড-১৯ টিকা কার্যক্রমে দেশের সব পর্য়ায়ে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা ভ্যাকসিন প্রদানের নির্দেশনা প্রদান করা হলো। তবে স্কুল  এবং কলেজের শিক্ষার্থীদের (১২-১৭ বছর বয়সী) প্রথম  এবং দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা পাবে।এছাড়া যারা প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর । সরকারিভাবে রাজধানীসহ সারাদেশে নিয়মিত টিকাদানের পাশাপাশি প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৬০ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়। তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৭৫৬ জন  এবং নারী ২৩ হাজার ১০৪ জন। ১২ জানুয়ারি বুধবার পর্যন্ত সারাদেশে মোট পাঁচ লাখ ৪০ হাজার ৫২৬ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৩জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -