আজ , ।   

কচুয়ার ৩টি বন্ধ রাস্তা খুলে দিলেন উপজেলা চেয়ারম্যান শাহাজান শিশির

আরো খবর

মোঃহারুনুর রশিদ কচুয়া (চাঁদপুর)ঃ
চাঁদপুরের কচুয়ায় ইউপি নির্বাচনে ইউপি সদস্য পদে পরাজিত হয়ে পাঁচ বাড়ির লোকজনের চলাচলের ৩টি রাস্তা বন্ধ করে দেয়ার সংবাদ বিভিন্ন পত্রিকা এবং অন লাইনে  প্রকাশিত হওয়ার পর খবর পেয়ে ওই বেড়া খুলে দিলেন উপজেলা চেয়ারম্যান মো.শাহজাহান শিশির। সোমবার বিকালে সরেজমিনে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে এ বেড়া খুলে দেন।এ ব্যাপারে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির বলেন,কচুয়ার রাগদৈল গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত এক ইউপি সদস্য প্রার্থী  এবং তার সমর্থকরা ক্ষোভে ৫ বাড়ির চলাচলের পথ বেড়া দিয়ে বন্ধ করার বিষয়টি খুবই দু:খজনক। আমি উভয়ের সাথে কথা বলে সমাধানের লক্ষে তা খুলে দিয়েছি।উল্লেখ্য যে, কচুয়া  উপজেলার সাচার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৯জন প্রার্থী বিগত ইউপি নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করেন। যদিও ক্ষোভের কারনে তা করেছেন বলে পরাজিত ওই প্রার্থী মোজাম্মেল হক,রফিকুল ইসলাম,আল আমিন,সহ পরিবারের লোকজন দাবি করেন।আমাদের মালিকানা জায়গা ,ভোট নিয়ে মনোমালিন্য হওয়ায় ওই রাস্তা বাশঁ দিয়ে বেড়া দেয়া হয়েছিলো,কিন্ত তা আবার খুলে দেয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১১জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -