আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে দেড় মাসেও মিরা খাতুনের খোজঁ মিলেনি সংবাদ সম্মেলনে পরিবারের অভিযোগ

আরো খবর

টাঙ্গাইল প্রতিনিধিঃ
গত ২০ নভেম্বর ২০২১ তারিখে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার  ফলদা হিন্দুপাড়া কিস্তি আদায় করাতে  যাবার সময় পথ থেকে নিখোজঁ হোন মিরা খাতুন । দীর্ঘ দেড় মাস পার হলেও এখনো  খোজঁ নেই তার । নিখোঁজের দিন ভুয়াপুর থানায় সাধারণ ডায়েরী করলেও পুলিশ এখনো কোন তথ্য দিতে পারিনি  ।সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলাতয়নে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন মিরা খাতুনের পরিবার ।সংবাদ সম্মেলনে মিরা খাতুনের মা হুসনেয়ারা বেগম জানান, প্রতিদিনের ন্যায় আমার মেয়ে তার কর্মরত অফিস ভু’য়াপুরের ফলদা শাখা থেকে কিস্তি উত্তোলনের জন্য বের হয়ে যায় । পরে সে মাইজবাড়ি ,ঝনঝনিয়া হইতে কিস্তি আদায় করে  এরপর চন্ডিপুর এবং হিন্দুপাড়া কিস্তি আদায় করার জন্য যাবার সময় নিখোজঁ হয় ।  তার পরে যখন অফিস সময় পার হয়ে যাবার পরেও অফিসে আসে না তখন তার অফিসের অন্য কর্মরতরা তার মোবাইল ফোনে বার বার চেষ্ঠা করে তাকে না পেয়ে আশে পাশে খোজঁ করলে তাকে পাওয়া যায়নি ।ওই দিন রাত অনুমানিক  ৯ টার দিকে  ভুয়াপুর থানায় একটি সাধারণ ডায়েরী  (ডায়েরী নাম্বার ৮২১) করেন এসএসএস ফলদা শাখার ম্যানেজার বন্যা আক্তার । পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো কোন প্রকার সহযোগিতা পায়নি । পুলিশকে সন্দেহ ভাজন কয়েকজনের নাম বললেও তাদের বিরুদ্বে কোন প্রকার ব্যবস্থা নেয়নি । যেদিন থেকে আমার মেয়ে নিখোঁজ সে দিন থেকে এলাকার আরও কিছু লোক নিখোঁজ রয়েছে অথচ পুলিশ তাদের বিরুদ্বেও কোন ব্যবস্থা নিচ্ছে না ।  প্রশসানের কাছে একটি দাবী আমার মেয়ের সর্ব শেষ অবস্থা জানতে চাই তাকে কেউ হত্যা করেছে নাকি গুম করেছে সে বিষয়ে জানতে চাই । আমার মেয়ের দুইজন সন্তান রয়েছে একজন ৪র্থ শ্রেণীতে পড়ে নাম মিরাজ এবং অপর জন মুকিত ৩য় শ্রেণীতে পড়ে । এই ছোট ছোট বাচ্চাদের মানুষ করার জন্য আমার মেয়ের ফিরে পাওয়াটা খুবই প্রয়োজন ।এসময় উপস্থিত ছিলেন মিরা খাতুনের স্বামী রাজিব মিয়া,বড় ছেলে মিরাজ  প্রমূখ।
আলোকিত প্রতিদিন/১০জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -