রিপন সারোয়ার (মুক্তাগাছা):
মুক্তাগাছায় ৬নং মানকোন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম তারা এবং ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে । ৯ জানুয়ারি রবিবার এ উপলক্ষে ইউনিয়ন পরিষদে দোয়া মাহফিল এবংআলোচনা সভা হয় । এছাড়া পরিষদ সংলগ্ন একটি রাইস মিল মাঠে গণসংবর্ধনা হয় ।সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য লোকজন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।আলহাজ¦ মৌলানা আনিছুর রহমানের দোয়া পরিচালনা এবং সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানকোন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ্যাডভোকেট আমিনুল হক, আলহাজ¦ আব্দুস সবুর, আব্দুল লতিফ মাষ্টার, এটিএম ইলিয়াস, আলহাজ¦ ডা. আব্দুস সামাদ প্রমুখ । অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যদেরকেও সংবর্ধনা দেয়া হয় ।
আলোচনা সভায় সাবেক চেয়ারম্যান আ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, এত সুন্দর পরিবেশে আমি নিজেও এমন অনুষ্ঠান করতে পরিনি । যেটা শহিদুল ইসলাম তারা করে দেখালেন । আমি তারার মঙ্গল কামনা করি । সেযেন আরো ভাল করে এজন্য আমার দোয়া রইল ।নব নির্বাচিত চেয়ারম্যান তারা বলেন, আপনাদের দোয়া , ভালবাসা আর সমর্থনে আমি আজ চেয়ারম্যান । আপনাদের ভালবাসা যাতে চিরকাল থাকে সেলক্ষ্যে আমি কাজ করে যাবো । ইউনিয়নকে মাদক, সন্ত্রাসমুক্ত করে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ।
আলোকিত প্রতিদিন/৯জানুয়ারি২০২২/মওম

