আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মধুখালী উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী-পালিত

আরো খবর

মানিক সিকদার
আজ ৪ই  জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম  প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করে। ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ১৯৫২ সালে ভাষা আন্দোলন হতে শুরু করে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন , ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ১৯৭০ সালের নির্বাচন।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ  ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও দেশের ক্রান্তিকালে  ছাত্রলীগ দেশের নানা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। সারাদেশের ন্যায় মধুখালী উপজেলা ছাত্রলীগ এই দিনটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সকাল ১০ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০.৩০ মিনিটে  বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য অর্পণ শেষে সকাল ১১ ঘটিকায়   কেক কেটে দিবসটি পালন করে মধুখালী উপজেলা ছাত্রলী।
উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন  মোল্লা ও সাধারণ সম্পাদক ইনজামামুল  আলম অনিক সহ   পৌর ছাত্র লীগের সভাপতি রাকিবুল ইসলাম পাপু, এবং  সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু। আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু রতন কুমার বিশ্বাস ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রেজাউল হক। মধুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব   মোঃ শহিদুল ইসলাম এবং মধুখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব  মুরাদুজ্জামান মুরাদ,  মধুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলিউজ্জামান খোকন সহ বাংলাদেশ মধুখালী উপজেলা  ছাত্রলীগ,সহ  বিভিন্ন  নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/৪-জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -