আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মাদ্রাসার উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

আরো খবর

প্রতিনিধি রাজশাহী :
রাজশাহী মহানগরীর ২১নং ওয়ার্ডে সাগরপাড়া কলোনী জামে মসজিদ নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগর সভপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে মাদ্রাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ, মাদ্রাসা পরিচালনা কমিটির ইউসুফ আলী, মাহবুব হোসেন, হাফেজ মুসতাক উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -