আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বই বিতরণ

আরো খবর

প্রতিনিধি কালিয়াকৈর 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে ১লা জানুয়ারি শনিবার সকালে বিনামূল্যে বই বিতরণ করছেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আন্দন কুমার দাস সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।উপজেলার  ৩৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ ৭৮হাজার ৩০০ ছাত্রছাত্রীদের মাঝে একযোগে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/১জানুয়ারি২০২২/মওম

 

 

 

- Advertisement -
- Advertisement -