আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদপুরে​ পল্লীকবি জসিম উদ্দিন এর ১১৯ তম জন্মবার্ষিকী উৎযাপন

আরো খবর

ফরিদপুর প্রতিনিধি

পল্লীকবি জসিম উদ্দিন এর ১১৯ জন্মদিন পালন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব দীপক কুমার রায় এর সভাপতিত্বে কবির পৈতৃক বাড়ি অম্বিকাপুরে এক আলোচনা সভা  এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। আজ শনিবার সকালে এই অনুষ্ঠান পালন করা হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে​ উপস্থিত ছিলেন​ ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব জামাল পাশা, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ জনাব অসীম কুমার সাহা ,সরকারী ইয়াছিন কলেজের অধ্যক্ষ জনাব শীলা রানী মন্ডল,​ সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রেজভী জামান প্রমুখ।​এ সময় কবির জীবণ  এবং সৃষ্টিকর্ম  নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারী রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক জনাব রেজভী জামান।অনুষ্ঠানে বক্তারা​ ​ কবির সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক অতুল সরকার আগামী ০৬ মাসের মধ্যে করোনা পরিস্থিতি যদি ভাল থাকে কবির পৈতৃক বাড়িতে কবি জসিম উদ্দিন মেলা আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

আলোকিত প্রতিদিন/১জানুয়ারি২০২২/মওম

- Advertisement -
- Advertisement -