আজ বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরার পাটকেলঘাটায় ১৪৫ ধারা উপেক্ষার অপচেষ্টা

আরো খবর

 ইব্রাহিম খলিল 

সাতক্ষীরার পাটকেলঘাটায় আদালতের ১৪৫ ধারা উপেক্ষা করে জমিতে দোকানঘর নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। সূত্রে জানা গেছে, পাটকেলঘাটা থানাধীন পাঁচপাড়া গ্রামের মৃত ছলেমান শেখের  ছেলে গোলাম মোস্তফা শেখ (৭৫) ৫৮১ দাগে ৬২ শতক জমির মধ্যে গত ইং ০৫.০১.১৯৯৫ তারিখে ১২১ নং রেজিস্ট্রি কবলা মূলে ৬ শতক জমি একই গ্রামের মৃত ছৈয়দ আলীর ছেলে জবেদ আলীর নিকট থেকে ক্রয় করেন । এছাড়া পৈত্রিক সূত্রে গোলাম মোস্তফা গং ৪৬৭, ৪৬৮,৪৬৯,৪৭০,৫৮১ দাগে ০১ একর ৩৮ শতক জমির মধ্যে ৮৬ শতক জমি প্রাপ্ত হয়ে স্ব স্ব দখলীয় জমিতে বাড়িঘর নির্মাণ, পুকুর খনন ও বৃক্ষরোপন করে শান্তিপূর্ণভাবে ৫০ বছর যাবৎ বসবাস করে আসছিলেন।  এক পর্যায় পাঁচপাড়া গ্রামের প্রয়াত ছবেদ আলী গাজীর ছেলে জিয়ারুল (৪২) ও মোঃ রেজাউল (৪৫)সহ একই গ্রামের মৃত সাজ্জাত আলীর ছেলে সেলিম (৩০), রজব আলীর ছেলে মোজাফফার (৩৫), মৃত বরকাতুল্যা সরদারের ছেলে কুদ্দুস সরদার (৫৫) সম্মিলিতভাবে উক্ত তফশীল বর্ণিত সম্পত্তিতে জাল কাগজ সৃষ্টি করে ২৭/০৯/২১ ইং তারিখে দুই দফায় দখল করার চেষ্টা করে। এসময় গোলাম মোস্তফা এবং স্থানীয়রা দখলে বাঁধা প্রদান করায় জিয়ারুল বাহিনী দখলে ব্যর্থ হয়। এ প্রেক্ষিতে গোলাম মোস্তফা গত ইং ৩০/০৯/২১ তারিখে সাতক্ষীরা বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারা দায়ের প্রার্থনা করেন। সে মতে বিজ্ঞ আদালত ফৌজদারী কার্যবিধি মতে যাতে শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় সে আলোকে বিজ্ঞ আদালত ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন। ভুক্তভোগী গোলাম মোস্তফা জানান, এক্ষুনি বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উল্লেখিত ব্যক্তিদের সহযোগিতায় গত ইং ২৭/১২/২১ তারিখ রাত আনুমানিক ৯ টার সময় জিয়ারুল এবং তার আপন ভাই রেজাউল জোর পূর্বক দোকানঘর নির্মাণ করার জন্য জমিতে বাঁশের খুঁটি পুতে মাটি ভরাটকালে গোলাম মোস্তফা তাৎক্ষণিক স্থানীয় পাটকেলঘাটা থানা পুলিশকে জানালে এএসআই লিটন ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে জিয়ারুলের সাথে মুঠোফোনে আলাপকালে ১৪৫ ধারা উপেক্ষা করে দোকানঘর নির্মাণের অপচেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ০৬ শতক জমি আমরা মোস্তফার কাছে বিক্রয় করেছি। বিতর্কিত জমিতে স্থানীয়দের সালিশ মিমাংসায় পাটকেলঘাটা থানার এএসআই লিটনের অনুমতিতে দোকানঘর নির্মাণ করেছি।

আলোকিত প্রতিদিন/২৯ডিসেম্বর ২০২১/মওম

- Advertisement -
- Advertisement -