আজ , ।   

নান্দাইলে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা

আরো খবর

প্রতিনিধি,নান্দাইল 

ময়মনসিংহের নান্দাইলে আগামী ৫ই জানুয়ারী পঞ্চম ধাপ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা ও নৌকার প্রতিকৃতিতে আগুন লাগানোর এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার গাংগাইল ইউনিয়নের গয়েশপুর গ্রামে নৌকার নির্বাচনী ক্যাম্পে এই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী সৈয়দ আশরাফুজ্জামান খোকন রোববার সন্ধ্যায় উপজেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন। নৌকার প্রার্থী ও সমর্থকদের ধারনা স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান নয়নের তাঁর লোকেরা এ ঘটনা ঘটিয়েছে। তবে স্থানীয়রা জানান, কে বা কাহারা লোক চক্ষুর অন্তরালে এ ঘটনা ঘটিয়েছে। তবে এর সঠিক বিচার হোক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পিয়ারুল জানান, নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার অবমাননা যারা করেছে, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবী করছি।

আলোকিত/এপি

- Advertisement -
- Advertisement -