প্রতিনিধি রাজশাহী
শীতার্ত দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়কে ১০০ কম্বল দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। সোমবার নগর ভবনে মেয়র মহোদয়ের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের কর্মকর্তারা।এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার প্রধান আলতামাশ আল মাসুদ জামালি, ম্যানেজার (অপারেশন) মোঃ রাশিদুল হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোকিত প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০২১/মওম

