আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির শীত বস্ত্র বিতরণ

আরো খবর

কালকিনি,মাদারীপুর প্রতিনিধি
নিজের শরীরের রক্ত দিয়ে হাজারো মানুষের প্রাণ বাঁচানো সংগঠন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি এবার শীতার্ত শতাধিক দরিদ্র মানুষের মাঝে লেপ ও কম্বল বিতরন করেছে। ২৭ ডিসেম্বর  সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উক্ত বস্ত্র বিতরন করা হয়। কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি পরিচালনা কমিটির সভাপতি রোমান হোসেন রানা মৃধার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি.এম আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক জে.পি জুলহাস, মীর ছরোয়ার আলম ফেরদাউস, হরি পদ দাস, কামরুল ইসলাম ও সুমন মন্ডল। লেপ ও কম্বল বিতরনী কার্যক্রমের সার্বিক পরিচালনা করেন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির যুগ্ম-সাধারন সম্পাদক শাহরিয়ার শামীম।

আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২১/মওম

- Advertisement -
- Advertisement -