আজ সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভ্রাতৃত্বের বন্ধনে ঘরে উঠলো আমন ধান

আরো খবর

প্রতিনিধি, মুক্তাগাছা:
মুক্তাগাছা পৌরসভার ৭ নং ওয়ার্ডের শিমুলতলী গ্রামে সেচ্ছাশ্রমে ধান কেটে তা কৃষকের বাড়িতে এনে দিয়েছেন এলাকাবাসী। গতকাল রবিবার সকাল ১০টার দিকে শিমুলতলী গ্রামের প্রায় ২৫০ জন এলাকাবাসী মিলিত হয়ে স্থানীয় কৃষক সবুর আলীর ২ বিঘা আমনের ফসল কেটে তার বাড়িতে তুলে দিয়েছেন। এতে সবুর আলী খুবই আনন্দিত এবং এলাকাবাসীও খুবই উৎসাহের সাথে তাকে সহযোগিতা করেছেন। সবুর আলী বলেন, এলাকাবাসী সকলে মিলে একজনকে সহযোগিতা করাটা ঐতিহ্যগত ভাবেই চলে আসছে। যারা আমাকে সহযোগীতা করেছেন সকলের কাছে আমি কৃতজ্ঞ। পরে সকলে মিলে রাতে বুড়িভোজনের আয়োজন করি এবং এতেই আমি খুশি। ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো: শাহজাহান আলী বলেন, তাদের গ্রামে দীর্ঘ দিন যাবত এই রীতি প্রচলিত রয়েছে যারাই একটু সংকটে পরে বিশেষ করে আমনের মৌসুমে তাদের কে এলাকাবাসী এই ভাবেই সহযোগীতা করে আসছেন। তিনি আরোও বলেন, এই বার আমি নিজে এলাকাবাসী কে সংগঠিত করেছি এতে আমি খুবই আনন্দিত । এলাকাবাসী মনে করে এই সহযোগীতায় তাদের মধ্যে সৌহার্র্দ্যপূর্ণ সম্পর্ক আরও অটুট রাখে। আজকাল এই ধরনের কাজ খুব একটা চোখে পরে না। ওয়ার্ড আওয়ামীলীগ এর সহ-সভাপতি ইমরান হোসেন নফ বলেন, আমরা যখন শুনলাম যে সবুর আলীর ধান কাটা নিয়ে সংকটে পরেছে তখন আমরা এলাকাবাসী সংগঠিত হয়ে তাকে সহযোগীতা করি এবং এতে সে খুশি হয়ে অংশগ্রহনকারী সকলের জন্য বুড়িভোজনের আয়োজন করেন। এতে করে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন ও একে অন্যের বিপদে এগিয়ে আসার মানষিকতা সুদৃঢ় হয়। আর এতে আমরা সকলেই খুবই আনন্দিত।

আলোকিত প্রতিদিন/ ২৭ ডিসেম্বর,২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -