আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঘাটাইলে ট্রাকক্টর উল্টে চালক নিহত

আরো খবর

রাজু ঘাটাইল 

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মাইধারচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম মজিবর রহমান (৩০)। তার বাড়ি মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামে। ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন মিয়া এ তথ্য জানিয়েছেন। এলাকাবাসী জানায়, চাষের জন্য জমি প্রস্তুত করছিলেন মজিবর। এসময় ট্রাক্টরটি হঠাৎ উল্টে যায়। এতে চালক এর নিচে পড়ে যান। আশপাশে কেউ না থাকায় প্রায় আধাঘণ্টা সময় ট্রাক্টরের নিচেই পড়ে ছিলেন তিনি। পরে স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

 

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -