আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে নকল প্রসাধনী সামগ্রীসহ গ্রেফতার ৪

আরো খবর

জামি রহমান
ভেজাল প্রসাধনী সামগ্রী ও প্রসাধনী তৈরীর উপকরণসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে জেলার দুর্গাপুর বাজারের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নূর মোহাম্মদ (৩০), মো. মোস্তাকিন (২০) রোস্তম আলী ও বিপ্লব হোসেন (২৪)। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান, রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় ভেজাল কসমেটিক্স সামগ্রী ও কসমেটিক্স সামগ্রী তৈরীর যন্ত্রপাতি এবং কেমিকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরে তারা নকল প্রসাধনী সামগ্রী প্রস্তুত করে ঢাকার চকবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। আসামীদের বিরুদ্ধে দুর্গাপুর থামায় মামলা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -