আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

আরো খবর

নুরুন্নবী নুরু
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয়ের মাস উপলক্ষে ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজ এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রতিষ্ঠানের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি রুহুল কুদ্দুস বাদল। বক্তব্য রাখেন ভাষাসৈনিক বীর  মুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা জয়িতা সাহিনা সুলতানা এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জয়িতা নাসরিন নাজ। বক্তব্য রাখেন পরিচালক  সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, শিক্ষক তাসনুভা আকতার, তাহমিনা বেগম, মুন্নি বেগম প্রমুখ। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোকিত প্রতিদিন/২০ ডিসেম্বর ২০২১/এইচ
- Advertisement -
- Advertisement -