আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদপুর জেলার সচেতন নাগরিকের মানববন্ধন অনুষ্ঠিত

আরো খবর

প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুর জেলায় সচেতন নাগরিকের ব্যানারে এক মানববন্ধন আজ সকাল ১১ টায় গুহ​ লক্ষ্মীপুর গোলচত্বরের সামনে অনুষ্ঠিত হয়।
কুখ্যাত সন্ত্রাসী ভূমিদস্যু হেলমেট বাহিনীর​ গডফাদার ভূমিদস্যু সিদ্দিক ও জলিল এর বিচার কাজ সম্পন্ন এবং উপযুক্ত শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা আদিবাসী সুশান্ত বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত, লুৎফর রহমান নান্নু খান, আবুল মোল্লা, কমলা রানী, পুষ্পরানি, সন্ধ্যা রানী, হরে কৃষ্ণ বিশ্বাস, রাশিদা বেগম প্রমূখ মানববন্ধনে বক্তারা বিগত দিনে সিদ্দিক ও তার ভাই কাউন্সিলর জলিলের বিভিন্ন অপতৎপরতা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন তাদের সন্ত্রাসী বাহিনী কর্তৃক তাদের সামাজিক ভাবে ও আর্থিকভাবে প্রচন্ড ক্ষতির সম্মুখীন হন করেছেন। অনুষ্ঠানে যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান বলেন ফরিদপুরে কুখ্যাত সিদ্দিক কে​ ধরে গ্রেপ্তার করে পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান জনগণকে যে স্বস্তি​ দিয়েছেন । তার জন্য ফরিদপুরবাসী কৃতজ্ঞ। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে যার সুফল ভোগ করছে ফরিদপুরে জনগণ। তিনি এ জন্য মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন ফরিদপুরে বরকত রুবেলের ফুয়াদ এর সাথে অপকর্মে​ জড়িত ব্যক্তিরা বর্তমানে সামাজিক মাধ্যম একের পর এক বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছেন। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তারা​ অবিলম্বে ভূমিদস্যু সিদ্দিক ও তার ভাই কাউন্সিলর জলিলকে বিচারের আওতায় এনে​ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের নিকট দাবী জানান।

আলোকিত প্রতিদিন / ১৮ ডিসেম্বর, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -