আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে প্রতিবন্ধী, গরিব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আরো খবর

প্রতিনিধি,ফুলবাড়ী(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১ টায় উপজেলার  শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি মন্টু মেম্বারের বাড়ীর উঠানে, তালুক শিমুলবাড়ী কমিউনিটি ক্লিনিক মাঠ ও  বড়ভিটা ইউনিয়নের নওদাবস সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী ও অসহায় নারীদের মাঝে নারী নেতৃত্বে ১৭৫৮ টি কম্বল বিতরণ করা হয়েছে।
উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউ,এস,এস) ও অ্যাকশন এইড এর আয়োজনে, এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকা এর সহযোগিতায় কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার,উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান,  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী ইউ এস এস প্রকল্প সমন্বয়কারী কায়কোবাদ, শিমুলবাড়ী ইউনিয়নের রিফ্লেক্ট ফ্যাসিলিটেটর তাপসী রাণী,  বড়ভিটা ইউনিয়নের রিফ্লেক্ট   ফ্যাসিলিটেটর শ্যামলী রানীসহ উপজেলার যুব নেটওয়ার্ক এর সদস্যবৃন্দ।
আলোকিত প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০২১/আর এম
- Advertisement -
- Advertisement -