আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখান  উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

আরো খবর

প্রতিনিধি, মুন্সীগঞ্জ:
সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার  রাতে সংগঠনটির জেলা শাখার সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। আগামী একবছরের জন্যে আরিয়ান আব্দুল্লাহ অনিককে  সভাপতি, কাওছার খানকে সাধারণ সম্পাদক, সাব্বির মোড়ল ও যায়েদ বিন জামান হাদিকে সহসভাপতি, সফিক সাদ ও সাকিল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে সিরাজদিখান উপজেলা কমিটির ছয়টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।দীর্ঘ ছয় বছর পর  সিরাজদিখান উপজেলা  ছাত্রলীগের কমিটি ঘোষণা হওয়ায় নবগঠিত কমিটির নেতাদের উপজেলা  আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদসহ মুন্সীগঞ্জ  জেলা ছাত্রলীগের নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০২১/আর এম
- Advertisement -
- Advertisement -