আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় মহান  বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বর্নাঢ্য আয়োজন

আরো খবর

প্রতিনিধি,(ভাঙ্গুড়া)পাবনা:
পাবনার ভাঙ্গুড়ায় শহীদ বিজয় দিবসের ৫০ বছর পূর্তি ও স্বাধীন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সকল প্রাথমিক বিদ্যালয়,হাই স্কুল মাদ্রাসা  কলেজ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন সহ  উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছে।  আজ বুধবার রাত১২.০১ মিনিটে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনায় শহীদ মিনার,স্মৃতিসৌধে প্রভাতফেরি করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ, বীরশহীদের মাগফেরাত কামনা করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ নেয়া  শিক্ষার্থীদের  পিটি,প্যারেড কুচকাওয়াজ প্রদর্শনী সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান, আলোচনা সভা, শপথ  গ্রহণ  অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান। সভায় উপস্থিত ছিলেন পাবনা ৩ এর এমপি জননেতা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জ্বনাব মোঃবাকি বিল্লাহ, ভাঙ্গুড়া পৌর মেয়র জননেতা জ্বনাব মোঃ গোলাম হাসনায়েন রাসেল বিভিন্ন স্তরের নেতা, জনপ্রতিনিধি, কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন সংবাদ পত্র মিডিয়ার সাংবাদিকগণ।
আলোকিত প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০২১/আর এম
- Advertisement -
- Advertisement -