সোহেল রানা
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২১ বিজয়ের ৫০ বছর রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়।
সকালে ৫০ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ডিসপ্লে প্রদর্শনী,ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী মনোজ্ঞ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। এতে গোয়ালন্দ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ,বিএনপি,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল , গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০২১/আর এম
- Advertisement -

