প্রতিনিধি,নীলফামারী:
নীলফামারীর ডিমলায় বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৫০ তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এর পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন শেষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। পরে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও , ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এদিন সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এর পর মধ্যহ্নভোজের মধ্য দিয়ে ১ম পর্ব শেষ হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে নিয়ে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডিমলা উপজেলা প্রশাসন।
আলোকিত প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০২১/আর এম
- Advertisement -

