আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আরো খবর

প্রতিনিধি,(ভাঙ্গুড়া)পাবনা:
পাবনার ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান।
 সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শহিদুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন,  ওসি ফয়সান বিন আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, কৃষি কর্মকর্তা এনামুল হক,  প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ।
আলোকিত প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -