আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নিয়ামতপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার

আরো খবর

প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুরে আশা খাতুন (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার(১৪ডিসেম্বর) সকালে আশা খাতুনের মা রোকশানা বেগম (৩২) থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। আশা খাতুন পাঁড়ইল ইউনিয়নের কুড়াপাড়া মিয়াপখরা গ্রামের আসাদুল ইসলামের মেয়ে। এজাহার সূত্রে জানা যায়, গত ৪ মাস আগে নিয়ামতপুর উপজেলা সদরের বালাহৈর গ্রামের নুরুজ্জামান বাবুর ছেলে মিনহাজুল(২১) সাথে বিয়ে হয় আশা খাতুনের। গতকাল রাত আনুমানিক ১২.০০ টার দিকে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। রাতে স্বামী মিনহাজুলের ঘুম ভাঙলে দেখে তার স্ত্রী আশা খাতুন ফ্যানের সাথে ঝুলে আছে। তার চিৎকারে বাড়ির সদস্যরা ঝুলে থাকা লাশ নিচে নামায়। সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে আসে। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আশা খাতুনের মা রোকশানা বেগম বলেন, গতকাল আমি আমার মেয়েকে নিতে এসেছিলাম কিন্তু তাঁরা আমার মেয়েকে যেতে দেয় নি। রাতে আমার বেয়াই ফোন দিলে রাতেই ছুটে এসে দেখি আমার মেয়ে লাশ হয়ে শুয়ে আছে। আমার মেয়ে বিয়ের পর থেকেই অশান্তিতে ছিল। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হ‌ুমায়ূন কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -