আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীর ৩০ নং ওয়ার্ডে মশক নিধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংবাদ সম্মেলন

আরো খবর

প্রতিনিধি,রাজশাহী:

রাজশাহী ১৩/১২/২০২১ ইং তারিখে নগরীর মাইড্যাস রেস্টুরেন্টে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর দুই জন ফেলো, মারুফা খাতুন সোনিয়া সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ব্যবসায় শিক্ষা অনুষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মোঃ এমদাদুল হক লিমন,সদস্য সচিব,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী সরকারী সিটি কলেজ এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, পরিষ্কার ও পরিচ্ছন্নের শহর হিসেবে রাজশাহীর একটি ঐতিহ্য রয়েছে। শহরের সৌন্দর্য বৃদ্ধিতে নতুন মাত্রায় যোগ হয়েছে নগর সবুজায়ন, আলোকায়ন ও প্রশস্থ রাস্তাঘাট। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ করছি যে, এই কোভিড-১৯ মহামারীর পাশাপাশি আবারও চলে এসেছে ভয়ানক ডেঙ্গুমৌসুম। আমরা জানি যে, বষ্টি ও আদ্র  আবহাওয়া ডেঙ্গুবিস্তারের জন্য আদর্শ পরিবেশ। এরা জমে থাকা পানি, গাছের ঝোপ ঝাড়ে বংশবিস্তার ঘটায়। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে বর্ষা, বৃষ্টি ও আদ্র আবহাওয়ার কারণে জঙ্গলে ঝোপে ও জমে থাকা পানিতে এর বিস্তার বেশি। এমতাবস্থায় ডেঙ্গু বিস্তার নিধন ও ডেঙ্গু রোগের সংক্রামণ রোধ করতে ৩০নং ওয়ার্ডের মানুষের সুরক্ষার নির্মিত্তে দ্রুত ডেঙ্গুনিধনের পয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দুই রাজনৈতিক দলের দুইজন প্রতিনিধি
৩০নং ওয়ার্ডের প্রায় ১৫৭ জন নাগরিকদের সাক্ষর সম্বলিত একটি দাবীনামা গত ১৭ অক্টোবর নগরীর ৩০নং ওয়ার্ড কাউন্সিলরের নিকট হস্তান্তর করি। কাউন্সিলর মহোদয় নাগরিকদের দাবীর প্রতি সম্মান দেখিয়ে ইতোমধ্যে ৩০ নং ওয়াডের্র ড্রেন পরিষ্কার, জঙ্গল পরিষ্কার, ফোগার মেশিন দিয়ে ঔষধ দেওয়া এবং ডেনে জমে থাকা পানিতে জীবাণুনাশক স্প্রে করেন। সকল নাগরিকদের দাবীর প্রতি সম্মান দেখিয়ে ডেঙ্গু বিস্তার নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ৩০নং ওয়ার্ডের নাগরিকদের পক্ষ থেকে কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম পিন্টুকে ধন্যবাদ জানান। উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম পিন্টু এছাড়াও উপস্থিত ছিলেন আসমা আক্তার, রিজওনাল ম্যানেজার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, রাজশাহী বিভাগ। রায়হান আলী, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, রাজশাহী বিভাগ।

আলোকিত প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -