আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ভূমিদস্যুদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষার মানবিক আকুতি

আরো খবর

মাজেদুল ইসলাম সবুজ:
মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার অন্তর্গত চান্দহর ইউনিয়নের ১০৮ নং চর চামটায় জমি জবর দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যু সারজাহান গ্যাংয়ের বিরুদ্ধে , তথ্য সুত্রে জানা যায় শুধু তাই নয় সারজাহান গ্যংয়ের সদস্য ( আলতাব হোসেন, ইউসুর আলী, আরফাত আলী, রহিমা ,ফেরদৌসি, স্বর্ব পিতা মোহাম্মদ আলী সরকার, মোক্তার হোসেন, কবির হোসেন ,জাকির হোসেন  ,রমেজা , ছালেহা , ছকিনা, এবং  হোসেন আরা,  পিতা মৃত সিরাজ মিয়া )  মূল জমির মালিক হাছেন আলীর সব জমি ক্ষমতাবলে জোড়পূর্বকভাবে দখল করেন সুরুজ মিয়ার সৎভাই মোহামদ আলী  ও  সিরাজ মিয়া , সেই জমি ফেরত পেতে মোহামদ আলী  ও  সিরাজ মিয়ার বিরুদ্ধে মামলা করা হলে , মামলা তুলে নিতে সুরুজ মিয়া কে প্রাণনাশের ভয় দেখিয়ে বলেন আদালত থেকে মামলা তুলে নেওয়া না হলে তার পরিবারের কাউকে জীবিত রাখবেনা। এতে বাধ্য হয়ে  মামলা তুলে নিতে হয় সুরুজ মিয়া’কে , দীর্ঘদিন যাবত জমি দখলখীয় জমি ফেরতে পেতে মূল জমির মালিক হাছেন আলীর নাতী আনিছুল রহমান সেই মামলা ২০১৪ সালে পুনরায় দায়ীর করলেও কোট থেকে এখন পর্যন্ত কোনো রায় আসে নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা আনিসুর রহমান ও তার পরিবার , ভূমিদস্যু সারজাহান গ্যংয়ের সদস্যরা আনিছুল রহমান ও তার পরিবারগুলোকে দীর্ঘদিন যাবত মিথ্যা মামলা ও  প্রাণনাশের হুমকি  দিয়ে আসছে এতে এলাকার কোন ব্যক্তি তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না বলে অভিযোগ তাদের। বর্তমান পরিস্থিতি সরকার প্রশাসনের সহযোগিতায় নিজ পৈতৃক ভিটা মাটি ফেরত পেতে চান ভুক্তভোগীরা।
আলোকিত প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -