নুরুন্নবী নুরু
দখল দূষণে বিপর্যস্ত শ্যামাসুন্দরী খাল: জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত । রবিবার(১২ ডিসেম্বর) সকালে রংপুরের এসোড মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা-এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা। বাংলাদেশ মহিলা পরিষদ রংপুরের সভাপতি হাসনা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন পরিবেশ অধিদপ্তর রংপুর উপ-পরিচালক মেজবাবুল আলম, পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। বেলা’র আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য পেশ করেন- বেলা রাজশাহীর সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল, শ্যাডো নির্বাহী পরিচালক সারোয়ার জামিল খন্দকার। এতে প্যানেল আলোচক ছিলেন বেরোবি কলা অনুষদের ডিন অধ্যাপক তুহিন ওয়াদুদ, সুজন মহানগরের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু। মুক্ত আলোচনা করেন লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাংবাদিক মাহবুবুল ইসলাম, আফতাব হোসেন, মেরিনা লাভলী, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ন, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক রুমানা জামান, এডাব রংপুরের সদস্য সচিব আহসান হাবিব রবু। দখল দূষণে বিপর্যস্ত শ্যামাসুন্দরী খাল: জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় রংপুরের সকল পর্যায়ের প্রশাসনের সমন্বয় করে এই খালকে পুনরুদ্ধার করতে হবে। না হলে সামনের দিনে রংপুর পরিবেশসহ পানিতে নিমজ্জিত হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আতারা // এপি

