পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
কক্সবাজার থেকে প্রকাশিত উখিয়া ক্রাইম নিউজ ডট কম নামক অনলাইন পোর্টালে ” ইনানী রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় চলছে পাহাড় কাটার ধুম শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে যে সকল তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্যেশ্যপ্রণোদিত। সংবাদে পুরাতন পাহাড় কাটার ছবি দিয়ে ইনানী রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসাইনকে প্রশ্নবিদ্ধ এবং তাঁর কাজের গতি রুদ্ধ করার নিমিত্তে একটি মহলের গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। মূলত পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় কতিপয় পাহাড়খেকো মিথ্যা তথ্য দিয়ে বনবিভাগের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপচেষ্টাই মেতে উঠেছে।
সংবাদে আরো বলা হয়েছে, মাসোহারা নিয়ে পাহাড় নিধনে সহযোগিতা করছে রেঞ্জ কর্মকর্তা! বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমার বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। পাহাড়খেকোদের বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রাত্যহিক অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত রাত্রিকালীন টহল জোরদার করা হয়েছে। বনবিভাগের একজন কর্মী হিসেবে সরকারি সম্পদ রক্ষার্থে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছে।
সংবাদে আরো বলা হয়েছে, টাকা দিলে বিশ্বজয় করা যায়। নিউজে এভাবে ব্যক্তিগত আক্রমণ করে আমার সুনাম ক্ষুন্ন করা হয়েছে। নিউজের ব্যাপারে ইনানীর রেঞ্জ কর্মকর্তা হিসেবে আমার বক্তব্য নেওয়া হয় নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে স্বার্থ হাসিলের অপচেষ্টা মাত্র।
বনবিভাগ পাহাড়খেকো, ভূমি জবরদখলকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে,এ ব্যাপারে বন অধিদপ্তরের কড়াকড়ি নির্দেশনা রয়েছে।
উক্ত প্রকাশিত সংবাদের কোন ভিত্তি নেই। মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিভাবে হেয়প্রতিপন্ন করার কৌশল।সংবাদে কাউকে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ করছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের যাচাই-বাছাই পূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করছি।
প্রতিবাদকারী
তোসাদ্দেক হোসাইন
ইনানী রেঞ্জ কর্মকর্তা,কক্সবাজার দক্ষিণ বনবিভাগ
- Advertisement -
- Advertisement -

