আবু সায়েম,কক্সবাজারঃ
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান কক্সবাজার জেলায় অধিদপ্তরের বিভিন্ন চলমান প্রকল্প পরিদর্শন করেছেন। জনস্বাস্থ্য প্রকৌশল সূত্রে জানা যায়, উক্ত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক( এডিবির) অর্থায়নে রোহিঙ্গা ক্যাম্পে –4 Ext এর স্থাপিতব্য বর্জব্যবস্থাপনা প্রকল্প যা অঙ্কুর সায়েন্টিফিক এর অধীনে বাস্তবায়নাধীন অমনী প্রসেসর।
উক্ত প্রকল্প বাস্তবায়িত হলে ক্যাম্পের সকল বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে ব্যবস্থাপনা সম্ভব হবে বলে জানান প্রধান প্রকৌশলী সাইফুর রহমান। এছাড়া প্রধান প্রকৌশলী টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাস্তবায়নাধীন সারফেস ওয়াটার রিজার্ভার ও ট্রিটমেন্ট পরিদর্শন করেন।
এদিকে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান এডিবি ব্যাংকের অর্থায়নে অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজের অগ্রগতি ও পরিদর্শন করেন। ওয়াটার ট্রিটমেন্টের কাজ ৭০% থেকে ৮০% এর মতো সম্পন্ন হয়েছে।
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী বলেন,সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পের কাজ শেষ হলে সুপেয় পানি পাবে কক্সবাজার পৌরবাসী।এরফলে বিশুদ্ধ পানির যে সংকট তা দূরীভূত হবে।
পরিদর্শনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল হালিম খান, কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী, সহকরী প্রকৌশলী আবুল মনজুরসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৫ টি স্তরে ১২৫ কোটি টাকা ব্যয়ে ২শ ১৭ একর জমির উপর নির্মিত হচ্ছে। এরফলে পৌরবাসী সুপেয় পানি পাওয়ার পাশাপাশি প্রতি ঘন্টায় ১০ লক্ষ লিটার করে দৈনিক ৮ ঘন্টায় ৮০ লক্ষ লিটার পানি পাওয়া যাবে। যা পর্যটক এবং কক্সবাজার পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহে এক অনন্য মাত্রা যোগ করবে।
আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর২০২১/আর এম
- Advertisement -

