আব্দুল সাত্তার
চট্টগ্রামে অসহায় পথশিশু ও এতিমদের মাঝে ১৫ দিনব্যাপী খাবার বিতরণী প্রোগ্রাম শুরু করেছে মরহুম মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ও চট্টলবীর আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর আসন্ন ৪র্থ ওফাত বার্ষিকী উপলক্ষে । এরই ধারাবাহিকতায় ১লা ডিসেম্বর হতে আজ অব্দি নগরীর বেশ কয়েকটি এতিমখানা ও পাবলিক স্পটে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রবিবার(১২ ডিসেম্বর) ুবিকাল ২টায় চট্টগ্রাম রেল স্টেশনের পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন আলোর আশা ফাউন্ডেশন কতৃক পরিচালিত সোহা স্কুলের সদস্যবৃন্দ।
সার্বিক তত্বাবধানে ছিলেন মরহুম মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। সোহা স্কুলের পক্ষে ছিলেন মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সদস্য আনোয়ার এলাহি ফয়সাল ও মুক্তা সিকদার।
উল্লেখ্য, মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে নগরীর ৫টি এতিমখানা ও ১০টি স্পটে আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেল এর বিশেষ তত্ত্বাবধানে উক্ত প্রজেক্ট চলমান থাকবে।
আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর২০২১/আর এম
- Advertisement -

