প্রতিনিধি,নীলফামারী:
নীলফামারীর ডিমলায় এইচএসসি -২০২২ ব্যাচের ৫০% সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার বিজয় চত্বরে ২০২২ এর এস.এস.সি পরীক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, মহামারি করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পর্যাপ্ত শিক্ষালাভ না হওয়ায় আমরা এ দাবি জানাচ্ছি।
দাবি সমূহের মধ্যে পূর্বঘোষিত ৭০% সিলেবাস কমিয়ে ৫০% সিলেবাসের ঘোষণা দিয়ে পরীক্ষা নিতে হবে!
সিলেবাস এর উপর নির্ভর করে সময় নির্ধারণ করতে হবে। শুধু মাত্র গ্রুপিয়াল সাবজেক্টের পরীক্ষা নিতে হবে। এইচএসসি ২২ এর পরীক্ষা কোন মাসে হবে তার প্রজ্ঞাপন দেওয়া হোক।
এইচএসসি পরীক্ষার্থী শ্রাবনী রায় বলেন, ‘করোনার কারণে আমরা কলেজে ক্লাস পাইনি। আমাদের পরীক্ষার সময় আগামী জুনে নির্ধারণ করা হয়েছে। দুই বছরে আমরা ক্লাস করার সুযোগ পেয়েছি মাত্র ছয় মাস। এই কম সময়েরর পড়াশোনায় ১০০ মার্কের পরীক্ষা দেওয়া কোনোভাবে সম্ভব নয়। এই জন্য আমরা ৪ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে সিলেবাস ও পরীক্ষার নম্বর কমিয়ে আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে ডিমলা উপজেলা নির্বাহীর কাছে স্মারকলিপি পেশ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১২ ডিসেম্বর২০২১/আর এম
- Advertisement -

